ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মাধবপুরে শিশু ধর্ষণের ঘটনায় মামলা, ব্যবসায়ি কারাগারে

হবিগঞ্জের মাধবপুরে এক শিশুকে ধর্ষণের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। পুলিশ ধর্ষণের ঘটনায় গেদু মিয়া নামে এক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে।


রোববার (৫ আগস্ট) দুপুরে গেদু মিয়া কে হবিগঞ্জ বিচারিক আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে প্রেরণ করে। শুক্রবার রাতে উপজেলার বুল্লা ইউনিয়নের দক্ষিন বরগ গ্রামের ডুবাই প্রবাসী রফিকুজ্জামান সুমনের শিশু মেয়ে আইসক্রিম কিনতে গেদু মিয়ার দোকানে যায়।


পরে কান্না করে শিশুটি বাড়িতে এসে তার মাকে বলে গেদু তাকে নির্যাতন করেছে। শুক্রবার রাতেই শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। শনিবার সন্ধ্যায় থানার পুলিশ গেদু মিয়াকে গ্রপ্তার করে। এ ঘটনায় শিশুর মা হোছনা আক্তার বাদি হয়ে একটি মামলা করেছেন।

ads
ads
ads

Our Facebook Page

↑